মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

‘সকলের আন্তরিকতায় এগিয়ে যাবে জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ’

শেয়ার করুন


কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ছালেহ উদ্দিন চৌধুরী বলেছেন, জাতির সুন্দর ভবিষ্যৎ নির্মাণে মেধাবী ছাত্ররাই ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা যত বেশি পড়ালেখায় মনোনিবেশ করবে এবং নৈতিক শিক্ষা অর্জনে ব্রতী হবে, দেশ ততই দ্রুত উন্নত ও সমৃদ্ধ হবে। ছাত্র-শিক্ষক ও অভিভাবক মহলের আন্তরিকতা, নিষ্ঠা এবং সচেতনতার সমন্বয় ঘটলে ছাত্রছাত্রীরা কাঙ্খিত ফলাফল অর্জনে সক্ষম হবে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে, বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই বিদ্যালয় অল্প সময়ের মধ্যেই অনেক দূর এগিয়েছে। আশা করছি এটিই হবে অবহেলিত অঞ্চলের শিক্ষার বাতিঘর।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবুল কাশেম মোঃ ফজলুল হক বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি নয়। শিক্ষার মান বাড়াতেই জুমছড়িতে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ ব্যাপারে অভিভাবকসহ সর্ব মহলকে সচেতন হতে হবে। আমাদের পরিবার নিরলসভাবে বিদ্যালয়কে এগিয়ে নিতে প্রানান্ত চেষ্টা চালাচ্ছে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ আজিজ মওলা। বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি কবির আহমদ, উপদেষ্টা মাষ্টার আহমদুর রহমান, ইউপি সদস্য এহেসান উল্লাহ, সাংবাদকর্মী জয়নাল আবেদীন টুক্কু, সমাজসেবক মহিউদ্দিন, আবদু শুক্কুর, ছৈয়দ আলম, নাজের উদ্দিন, আবু তাহের, মোঃ আলী সওদাগর প্রমূখ।

শেয়ার করুন