মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

সংসদ সদস্যের পদ ছাড়লেন মিঠুন চক্রবর্তী

শেয়ার করুন

মিঠুন চক্রবর্তীতৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য প্রখ্যাত ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। পদত্যাগের কারণ হিসেবে অসুস্থতার কথা জানিয়েছেন তিনি।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর হাতে গোনা কয়েকদিন সংসদে গিয়েছিলেন মিঠুন। পরে অর্থলগ্নি সংস্থার অনিয়ম নিয়ে তদন্তের সূত্রে সিবিআই জিজ্ঞাসাবাদ করার পর কার্যত আর সংসদে যাননি তিনি। দফায় দফায় চিঠি পাঠিয়ে ছুটি নিয়েছেন। পাশাপাশি অসুস্থও হয়ে পড়েন তিনি। এবার পাকাপাকিভাবে রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন মিঠুন।
আগে থেকেই জল্পনা ছিল চলতি সপ্তাহের গোড়ায় সংসদে গিয়ে ইস্তফাপত্র দিতে পারেন তিনি। তবে একেবারে সপ্তাহের শুরুতেই তিনি ইস্তফা দিয়ে দিলেন। তৃণমূল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা বলছে, মমতা বন্দ্যোপাধ্যয়কে জানিয়েই সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২০ সালের এপ্রিলে। তৃণমূল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মিঠুনের জায়গায় কাকে সংসদ সদস্য করা যায়, তা এখনও ভাবেননি মমতা।
দলের সঙ্গে বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম জড়ানোর পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে মিঠুন চক্রবর্তীর। একপর্যায়ে তাতে তারও নাম জড়ায়। এরপরেই রাজনীতির সঙ্গে আস্তে আস্তে সম্পর্কচ্ছেদ করেন তিনি।

শেয়ার করুন