১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সংসদের ১৩তম অধিবেশন শুরু রোববার বিকেলে

parsm20161203124845
দশম জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। রোববার (০৪ ডিসেম্বর) বিকেল ৪টায় দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হবে।

শুরুর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৩তম অধিবেশন আহ্বান করেন। চলতি বছরের শেষ এবং ৫ম অধিবেশন এটি। গত ০৬ অক্টোবর শেষ হয় ১২তম অ‌ধি‌বেশন। সাংবিধানিক বিধি অনুসারে এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। সেই বাধ্যবাধকতায় বসছে এবারের অ‌ধি‌বেশন।

এবারের অধিবেশনে বেশ কিছু বিল পাস হতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন এক সপ্তাহ চলতে পারে। এরপর জানুয়ারিতে শুরু হবে শীতকালীন ১৪তম অধিবেশন। ওই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। যে ভাষণে সরকারের বিগত বছরের কর্মকাণ্ড এবং আগামী বছরের দিক-নির্দেশনা থাকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।