১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩ | ২৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

সংবাদ সম্মেলনে মেম্বার প্রার্থী মিজানের দাবি তাজমহল নিজের লোক দিয়েই রেজার উপর গুলি করিয়েছে


বার্তা পরিবেশক: 

আমাকে মাঠ ছাড়া করতে তাজ মহল মেম্বার নিজের লোকজন দিয়েই মেম্বার প্রার্থী রেজার উপর গুলি করিয়েছে। তবে সেই ষড়যন্ত্র সফল হবে না, প্রশাসন এবং জনগন সেটা বুঝতে পেরেছে। সংবাদ সম্মেলনে এই দাবী করেন পিএমখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান সিকদার। ৯ নভেম্বর বিকালে পিএমখালী তোতকখালী এলাকায় এক পথসভা এবং সংবাদ সম্মেলনে তিনি এই দাবী করেন। এ সময় কয়েকশত ভোটারের উপস্থিতিতে মেম্বার প্রার্থী মিজান দাবী করেন,তাজ উদ্দিন সিকদার তাজমহল সব সময় অস্ত্র এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে বিজয়ী হয়। এবারও তার সেই কৌশল বাস্তবায়ন করতে চায়। রেজাউল করিম রেজা তার নিজস্ব প্রার্থী নির্বাচনে মাঠ ধরে রাখতে রেজাকে তাজমহল ডেমি প্রার্থী করেছে। অতীতে রেজার পিতাকেও একই ভাবে প্রার্থী করে নির্বাচনে জয়ী হয়েছিল তাজমহল। তবে এবার মানুষ তার প্রতারণা বুঝতে পারায় এবং মানুষ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় ভোটের মাঠে হার বুঝতে পেরে তার নিজস্ব লোকজন দিয়ে রেজাকে গুলি বর্ষণের ঘটনা ঘটিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে মাঠ ছাড়া করার নাটক করে গুলি বর্ষণের জঘন্য কাজ করেছে। তবে ইতি মধ্যে সেই ঘটনায় পুলিশ তাজমহলের আপন ভাগিনা সাগরকে আটক করেছে। সেই প্রকৃত ঘটনার সাথে জড়িত এছাড়া তাজ মহলের ভাগিনা আকাশ,সরওয়ার সহ অনেকে এই ঘটনা ঘটিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে। এলাকার শত শত মানুষ জানে ঘটনার সময় আমি এই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল মোস্তফা আলালের নৌকার জনসভায় ছিলাম।১১ নভেম্বর সকল ষড়যন্ত্রের জবাব ভোটের মাধ্যমে দেওয়া হবে বলে জানান মিজানুর রহমান সিকদার। সংবাদ সম্মেলনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করে রেজাকে গুলিবিদ্ধ ঘটনায় তিনি জড়িত নয় বলে শত শত লোকের সামনে দাবি করেন। গুলির ঘটনার সময়ের ১ ঘন্টার মধ্যে তাজমহলের মোবাইলের কল লিষ্টটা যাছাই করলে পুরো ঘটনার সত্যতা বের হবে দাবী প্রার্থী মিজানের। সুষ্ঠু ভোট থেকে ভোটারদের দূরে রাখতে তাজমহল নানা ষড়যন্ত্র করছে বলে ও দাবী করা হয় সংবাদ সম্মেলনে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।