মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

সংবাদ প্রকাশের ২ ঘন্টার মধ্যে তড়িৎ গতিতে ব্যাবস্থা নিলেন মেম্বার মনজুর আলম

শেয়ার করুন

হামীম ফরহাদ সায়েম: নিউজরুম

“নালা নর্দমার পানিতে সয়লাব মরিচ্যা বাজারের হলদিয়া রোড, ভোগান্তিতে জনসাধারণ” এই শিরোনামে সংবাদ প্রকাশের মাত্র ২ ঘন্টার মধ্যে তড়িৎ গতিতে ব্যাবস্থা নিয়ে প্রশংসিত হয়েছেন হলদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি এম. মনজুর আলম।

হলদিয়া রোডে নালা নর্দমার পানির সৃষ্টি সংকট, যান চলাচল সচল রাখা ও জনসাধারণের পথচলায় বাঁধার সম্মুখীন না হওয়ায় জন্য এম. মনজুর আলম দ্রুত পদক্ষেপ নেন এবং প্রাথমিকভাবে সড়কের দুপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করেন ও রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।

জনসাধারণের ভুগান্তি দূরীকরণ ও সংকট নিরসনে জনপ্রতিনিধি এম. মনজুর আলমের দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয় ব্যাবসায়ী ও সচেতন মহলের প্রশংসায় পঞ্চমুখ।

শেয়ার করুন