মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ষড়যন্ত্র করেও ঠেকানো যায়নি টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান আল্লামা জমিরীর শপথ

শেয়ার করুন

বিশেষ সংবাদদাতাঃ শত ষড়যন্ত্র করেও শপথ ঠেকানো যায়নি টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত আল্লামা ফেরদৌস আহমদ জমিরীর শপথ। আজ যথারীতি তাঁর শপথ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে।

গত ২৪ মার্চ অনুষ্ঠিত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান
পদে নির্বাচিত আল্লামা ফেরদৌস আহমদ জমিরীর শপথ ঠেকানোর চেষ্টা চলছিল।
কক্সবাজারের একটি আদালত তাঁর শপথ আগামী ৬ মে পর্যন্ত স্থগিত ঘোষনা করে ভোট পূণগণনার জন্য ব্যালট পেপারসহ ঘানিব্যাগ ও আনুসঙ্গিক সকল কাগজপত্র নির্বাচনী ট্রাইব্যুনালে তলব করা হলেও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমলে নেননি এই খুড়া অজুহাত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনাল-১ ও যুগ্মজেলা ও দায়রা জজ-১ এর আদালতে দায়ের করা এক নির্বাচনী মামলায় বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ আদেশ দিয়েছেন বলে জানাগেছে।

টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও হেরে যাওয়া ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন বাদী হয়ে ০১/২০১৯ নম্বর নির্বাচনী মামলাটি দায়ের করেছিলেন।

মামলায় ভাইস চেয়ারম্যান পদের ভোট পূণগননা ও পূণগননা শেষ না হওয়া পর্যন্ত এপদে শপথ স্থগিত চাওয়া হয়েছিল।

আল্লামা ফেরদৌস আহমদ জমিরী (তালা) ১৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মওলবী রফিক উদ্দিন (মাইক) পান ১৭ হাজার ১১৭ ভোট।
যথাযথ নিয়মে নর্বাচনী ফলাফল ঘোষণা হয় এবং বিভাগীয় কমিশনার চট্টগ্রামের পক্ষথেকে শপতের জন্য চিঠি দেয়া হয়।

সে অনুযায়ী আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার টেকনাফসহ কক্সবাজার জেলার ৭ টি উপজেলার ২০ জন নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে।

উল্লেখ্য নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আল্লামা ফেরদৌস আহমদ জমিরী বিশিষ্ট আলেমে দ্বীন ও জমিরিয়া মাদরাসার উপাধ্যক্ষ এবং একজন সুবক্তা তিনি।

শেয়ার করুন