৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অভিনন্দন

টেকনাফে মাদরাসা শিক্ষার উজ্জল নক্ষত্র প্রাণপ্রিয় বন্ধুবর সুপার, হযরত মাওলানা মুফিজ আহমদ ইকবাল শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা সুপার এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
তিনি প্রতিভাধর, সংস্কৃতিমনা, কণ্ঠশিল্পী, সুন্দর লেখুনী শক্তি, ভাল উপস্থাপক, সৃজনশীল, মেধাবী ও সাহিত্যপ্রেমী।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ টেকনাফ উপজেলায় তিনি শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। হোয়াইক্যং মডেল ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী মহেশখালীয়াপাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার হিসাবে তিনি দক্ষতার সাথে কর্মরত আছেন। মেধাবী, সুকৌশলী, তরুন প্রজন্মের অহংকার ও আমাদের সকলের প্রিয় বর্তমানে তিনি উপজেলা মাদরাসা সুপার এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মুদাররেসীন কক্সবাজার জেলা শাখার সহ-সক্রেটারী ও টেকনাফ উপজেলা স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ এর এসিস্ট্যান্ট সেক্রেটারী। তিনি ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরহুম হাজী আবুল কাশেম ও মরহুমা কামিরাজ খাতুনের ১ম পুত্র। চার ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। অবারিত হোক জীবনধারা। তাঁর জন্য শুভ কামনা।

উল্লেখ্য যে, তিনি তাঁর পরিচালনাধীন প্রতিষ্ঠান হতে দাখিল, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসা হতে আলীম ১ম বিভাগ ও ফাজিল স্কলার সহ ১ম বিভাগে পাশ করেন। জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাশেমিয়া আলিয়া (মাষ্টার্স) মাদরাসা হতে ১ম শ্রেণীতে কামিল পাশ করেন, পাশাপাশি কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি,এস,এস ও দারুল ইহসান ইউনির্ভাসিটি হতে ইসলামী ষ্টাডিজ বিভাগে ১ম শ্রেণীতে এম,এ পাশ করেন।

শুভেচ্ছান্তে,
টেকনাফ উপজেলা সুপার এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।