মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়তে হবে

শেয়ার করুন


শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের উদ্যেগে চট্টগ্রাম নাজির হাট সড়কের বড়দিঘিরপাড় চত্বরে শ্রমিক-জনতা সমাবেশে বক্তারা বলেন শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়তে হবে। আজ শ্রমজীবী মানুষের হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার দিন। শ্রমিক-জনতার সংহতি প্রকাশের দিন।
শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের উদ্যেগে ১ লা মে ২০১৭ সোমবার সকাল ১০টায় বড়দিঘিরপাড় চত্বরে আয়োজিত শ্রমিক-জনতা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউজচিটাগাং এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন। শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের আহবায়ক শ্রমিক নেতা মোহাম্মদ সাহেদ এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক শ্রমিক নেতা মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক দিবস উদযাপন পরিষদ উত্তর চট্টগ্রামের সদস্য সচিব শ্রমিক নেতা পারভেজ চৌধুরী। শ্রমিক-জনতার সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুহাম্মদ সিদ্দিক, শ্রমিক নেতা মুসলে উদ্দিন, শ্রমিক নেতা মো সরওয়ার। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: রাইহান, মোহাম্ম সেলিম, সাইফুল পাটোয়ারী, মো হারুন, মুসা মামুন, হারুন খান, মো রমজান, মোহাম্দ সেলিম , মুহাম্মদ দিদার, ইসমাঈল, নাজিম উদ্দিন প্রমুখসহ একাধিক সাংগঠনিক ব্যক্তি ও শ্রমিক নেতা।
বক্তব্য প্রদানকালে মির্জা ইমতিয়াজ শাওন বলেন শ্রমিক দিবস ঐতিহাসিক দিবস, এ দিবস শ্রমিকদের মধ্যে সংহতি বৃদ্ধি ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে প্রেরণা জুগিয়ে এসেছে। মে দিবসের পথ ধরেই বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার, বিশেষ করে মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা—এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। আজকের যুগে এসে শ্রমিক-জনতা ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়তে হবে। এর কোন বিকল্প নেই। শ্রমিকদের অধিকার ও মজুরি যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবহন শ্রমিকদের সচেতন হতে হবে। শ্রমিক-জনতা কাধেকাদ মিলিয়ে দেশ গড়ায় ঝাপিয়ে পড়তে হবে।

শেয়ার করুন