মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নবগঠিত মহেশখালী উপজেলা শ্রমিক দলের নেতাদের উদ্দেশ্যে কাউন্সিলর রফিকুল ইসলাম

শ্রমিকদলকে গণমানুষের সংগঠনে রূপান্তর করতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি: শ্রমিকদলকে গণমানুষের সংগঠনে রূপান্তর করতে দলীয় নেতাকর্মীদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদি সরকার। গণতন্ত্রে তারা বিশ্বাস করেনা। ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে এই স্বৈসরকার অসম্ভবকেও সম্ভব করতে জানে। তাদের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। এ জন্য শ্রমিক দলকে আরো বেশী শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে হবে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার পৌরসভাস্থ কার্যালয়ে রফিকুল ইসলাম মহেশখালী উপজেলা শ্রমিকদলের নবগঠিত কমিটির নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- নবগঠিত আংশিক কমিটির সভাপতি নুরুল আবছার, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান খোকন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মোঃ নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুবেল আবছার, সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার, মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক মোঃ জমির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোঃ সিরাজ, দপ্তর সম্পাদক মোঃ আয়ুব ও অর্থ সম্পাদক শাহজালাল।
উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে মহেশখালী উপজেলা শ্রমিকদলের আংশিক কমিটি ২৩ অক্টোবর অনুমোদন দেন জেলা সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন।

শেয়ার করুন