১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

শ্রদ্ধা জানাতে হলি আর্টিজানে ডায়াস

নিহতদের শ্রদ্ধা জানাতে গুলশানের হলি আর্টিজানের পুরনো রেস্টুরেন্টটি চার ঘন্টা খোলা থাকবে। ভবনের সামনে এজন্য একটি ডায়াস তৈরি করা হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবার জন্য রেস্টুরেন্টটি উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গুলশানের থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক রাইজিংবিডিকে বলেন, ‘রেস্টুরেন্টটি মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন এটি কীভাবে খোলা রাখা হবে তা মালিকপক্ষের ব্যাপার। তবে কালকে (শনিবার) শ্রদ্ধা জানাতে আসা মানুষের নিরাপত্তার কথা চিন্তা করছে পুলিশ।’

মালিকদের একজন আলী আর্সলান রাইজিংবিডিকে বলেন, ‘এক বছর আগে এদিন এখানে অনেক দেশি-বিদেশি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্বজনেরা শ্রদ্ধা জানাতে আসবেন। মূলত এ বিষয়টি মাথায় রেখে সব মালিক বসে চার ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের বাড়িটির সামনে সাদা কাপড়ে মোড়ানো লম্বা আকৃতির একটি ডায়াস তৈরি করা হয়েছে।’

জানা গেছে, জঙ্গি হামলার পর প্রায় সাড়ে চার মাস আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে থাকে হোলি আর্টিজান। গত বছরের ১৩ নভেম্বর পুলিশ মালিককে এর দায়িত্ব বুঝিয়ে দেয়।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় নাগরিক এবং তিন বাংলাদেশি ও দুজন পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে নির্মমভাবে হত্যা করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।