মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

শোষনমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হও : জেলা জাসদ

শেয়ার করুন

received_1817806601810906
লড়াই, সংগ্রামের ঐতিহ্যবাহী, সমাজতান্ত্রিক আন্দোলনের আপোষহীন সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালন উপলক্ষ্যে কক্সবাজার জেলা জাসদের উদ্যোগে র‌্যালী লালদিগী পাড়স্থ দলীয় কার্যালয় হতে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা জাসদ কার্যালয় এসে শেষ করে।
কার্যালয়ে জেলা সভাপতি নইমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ স্বৈর শাসন সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রামের করে যাচ্ছে। জঙ্গি বাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া প্রত্যক্ষ মদদে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বন্ধ করার জন্য জঙ্গিদের মাঠে নামিয়েছেন। জাসদ জঙ্গি সঙ্গি বিচার ও বর্জন করা আন্দোলনের দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্য বদ্ধ করার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারন সম্পাদক এড. আবুল কালাম আজাদ, চকরিয়া জাসদ সহ-সভাপতি আবু তাহের জিন, উখিয়া জাসদ সাধারন সম্পাদক এড. রফিক উদ্দিন চৌধুরী এপিপি, শহর জাসদ সভাপতি মোহাম্মদ হোসেন মাসু, জেলা জাসদ এর অর্থ সম্পাদক আলহাজ্ব ফরিদুল আলম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জাসদ নেতা আবুল কালাম, প্রচার সম্পাদক পরিতোষ বড়–য়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ওদুদ, শহর জাসদ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, উখিয়া জাসদ সাংগঠনিক সম্পাদক শান্ত বড়–য়া, মহেশখালী জাসদের আহবায়ক আশরাফ উদ্দিন নোমান, জাতীয় যুবজোট সভাপতি রমজান আলী সিকদার, সাধারন সম্পাদক অজিত দাশ হিমু, সদর উপজেলা সাধারন সম্পাদক জাকির হোসেন, জাসদ নেতা প্রবাল পাল, সাবেক ছাত্রনেতা মীর মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) আবদু রহমান, কাইছার হামিদ, সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব, শ্রমিক জোটের আলী হাসান, মো: সবুজ মিয়া, চকরিয়া বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) নেতা ইসমাইল মানিক, জমির উদ্দীন, নাহিদ হাসান, ফারুক, নুরুল কবির রাজন, মো: আলী, হোসায়ুন কাদের শাহেদ, আকতার হোসেন, জাহেদুল ইসলাম সৌরভ প্রমুখ।

শেয়ার করুন