৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শোক দিবসে কক্সবাজার কারাগারে নানা আয়োজন

বিশেষ প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে কক্সবাজার জেলা কারাগারে কারাকর্মকর্তা-কারারক্ষীদের অংশগ্রহণে জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কারাগারের ওয়ার্ডকে মডেল ওয়ার্ড ঘোষণা ( নামাজি ও ভালো গুণের বন্দি), কারাচত্বরে বিভিন্ন  প্রজাতির গাছের চারা রোপন, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরআনখানি, দোয়া ও মিলাদ।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বলেন, এ দিনটি উপলক্ষে বাদে জোহর  এ কারাগারের প্রতিটি ওয়ার্ডে, বন্দি ও কারাকর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা, কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বন্দিরা চিত্র অংকনে অংশ নেয়।
মিলাদে জাতির পিতা ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এসময় জেলার মো. মোস্তফা কামাল, ডেপুটি জেলার মনির হোসেনসহ কারাগারে কর্মরত বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।