২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

শেষ দেখার প্রস্তুতি কামারুজ্জামানের পরিবারের

106085_1

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ার পূর্বে শেষবারের মত তার সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে রেখেছে পরিবার।দেখা করার ব্যাপারে কারা কর্তৃপক্ষ এখনও পরিবারকে কোন চিঠি না দিলেও, আইনজীবীর মাধ্যমে আবেদন করে তারা দেখা করার চেষ্টা করছেন।
এ তথ্য জানিয়েছেন কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল।
তিনি বলেন, আইনজীবী আমাদের দেখা করার আবেদন প্রস্তুত রাখতে বলায় আমরা তা প্রস্তুত রেখেছি। তারা খবর পাঠালেই আমরা কেন্দ্রীয় কারাগারের দিকে রওনা হব।
গত সোমবার (০৬ এপ্রিল) রায়ের পর কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা।
তবে হাসান ইকবাল বলছেন, ওই দেখাই শেষ দেখা নয়। কারণ শেষ দেখা হলে সাধারণত আসামিকে পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি মোলাকাতের সুযোগ দেওয়া হয়।
তিনি বলেন, সেদিন বাবার সঙ্গে আমাদের মোলাকাত হয় নি। আমরা গেট খুলে দিতে বললে কারা কর্তৃপক্ষ আমাদের বলেছে, আপনারা সম্ভবত আরেকবার দেখা করার সুযোগ পাবেন।
হাসান ইকবাল জানান, কারা কর্তৃপক্ষ কোনো চিঠি না দিলেও আমরা আইনজীবীর মাধ্যমে আবেদন করে দেখা করার চেষ্টা করবো।
কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য পরিবারের সদস্যরা মানসিকভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন বড় ছেলে হাসান ইকবাল।
এর আগে বুধবার (০৮ এপ্রিল) দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন রায় প্রদানকারী চার বিচারপতি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চের চার সদস্য বুধবার (০৮ এপ্রিল) দুপুরে রায়ে স্বাক্ষর করেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া,  বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।