২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শেখ হাসিনার সম্মানে প্রণবের নৈশভোজে মমতাকে আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তার সম্মানে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেওয়া নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৭ এপ্রিল সফরের প্রথম দিনই নয়াদিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে এ ভোজ হওয়ার কথা রয়েছে।

ভারতের রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিস্তা চুক্তির অচলাবস্থা ভাঙতে মমতাকে ওই ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছে। আনুষ্ঠানিক আমন্ত্রণের একটি চিঠি রাষ্ট্রপতি ভবন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

এ আমন্ত্রণ মমতা গ্রহণ করেছেন কি না, তা জানা যায়নি। তবে তার দল তৃণমূল কংগ্রেসের একজন নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তিস্তার আলোচনায় পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করতে চাইলে মমতা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাজি হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে আগামী ৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি ভবনেই থাকবেন শেখ হাসিনা। ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েক ডজন চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে এখনো ইতিবাচক কোনো ইঙ্গিত মেলেনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।