১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

শেখ হাসিনার বুদ্ধিমত্তায় রোহিঙ্গা সংকট দুরিভূত হচ্ছে : ওবায়দুল কাদের

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতায়নের কাজ শুরু হবে। আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত সময়ে মধ্যে বাংলাদেশ যে অস্থায়ী আবাসন, স্যানিটেশন, চিকিৎসাসহ বিশুদ্ধ পানি সরবাহ নিশ্চিত করেছে বিশ্বে বিরল। শেখ হাসিনার যথাযত পদক্ষেপের কারণে তা সম্ভব হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারিদের একদিনের বেতনের ২০লাখ টাকা রোহিঙ্গাদের সাহায্যে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আওয়ামীলীগের প্রেডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, আওয়ামীলীগ নেতা রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকের হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে একটি হোটেলে আয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী মন্ত্রী ওবায়দুল কাদের কাছে অর্থসহায়তার চেক হস্তান্তর করেন।

এর আগে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের ১২টি অস্থায়ী ক্যাম্পে সোলার লাইট সংযুক্ত করে রোহিঙ্গা পল্লীগুলোকেও আলোকিত করা হবে। মিয়ানমারের এক মন্ত্রীর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমারের মন্ত্রী ২দিনের মধ্যে রেসপন্স করবেন এবং মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে স্বীকৃতি দিয়ে সেদেশে ফিরিয়ে নিয়ে যেতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।