১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

শেখ হাসিনার জন্য আল্লাহর রহমত ও ১৬ কোটি মানুষের দোয়া আছে

2.12.16 1আল্লাহর অসীম রহমতে ও দেশবাসীর দোয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানস কন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা হাঙ্গারী যাওয়ার পথে বিমান দূর্ঘটনা হতে রক্ষা পাওয়ায় এবং তার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড সিরাজুল মোস্তাফার সভাপেিত্ব জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার-২ আসনের সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক মাহমুদ। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, অধ্যাপিকা এথিন রাখাইন, এড. ফরিদুল ইসলাম, এড. বদিউল আলম সিকদার, মোঃ শফিক মিয়া, রেজাউল করিম, মাহবুব উল হক মুকুল, রনজিৎ দাশ, ইউনুছ বাঙালী, ড. নুরুল আবছার, আবু তাহের আজাদ, বদরুল হাসান মিল্কি, জি.এম কাশেম, উজ্জ্বল কর, আবু তাহের মেম্বার, উসমান গনি, ফরহাদ ইকবাল, হামিদা তাহের, আছিফ উল মৌওলা, এ বি. ছিদ্দিক খোকন, সাইফ উদ্দীন, রফিক মাহমুদ, ডাঃ পরিমল, মুজিবুর রহমান, হালিমুর রশীদ, মোঃ তৌহিদ। সভা পরিচালনা করেন এম.এ মনজু, মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা লীগ সভাপতি মৌঃ নুরুল আলম সরকার। বক্তরা বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট এর পর থেকে বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলায় বার বার অপচেষ্টা চালানো হয়েছে- জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেয়ার পর ৭১ এর এবং ৭৫ এর পরাজিত শত্রুতা তবে বার বার হত্যার চেষ্টা করেছে। বর্তমানে দেশ যখন উন্নত সমৃদ্ধিশালী, আধুনিক বাংলাদেশ পরিণত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মর্যদাশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে ঠিক তখনই আবার ও তাকে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন দেশের ১৬ কোটি মানুষের ভালবাসায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দেশে নেত্রী নই তিনি বিশ্ব নেত্রী তার বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতে রক্ষা করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।