২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

সুরাজপুর-মানিকপুরে বিদ্যুৎ সংযোগকালে-উপজেলা চেয়ারম্যান জাফর আলম

শেখ হাসিনার অন্যতম সাফল্য, বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়া

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুরে বিদ্যুতের সংযোগ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন-বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক রাষ্ট্র পরিচালনায় সফলতার অন্যতম দৃষ্টান্ত হলো- বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেয়া। অতীতে বিএনপি জামাত জোট সরকারের সময় কেবলমাত্র খাম্বা পুতা সম্ভব হলেও এলাকায় জনগনের মাঝে বিদ্যুৎ সেবা দিতে পারেনি। তাঁরা খাম্বা পুতেঁ জনগনের সাথে তামাশা করেছে।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে যাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিততে পারে, তাঁরজন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ২২ অক্টোবর সকালে উপজেলার সুরাজপুর-মানিকপুর্রে স্থানীয় জনসাধারণের বিদ্যুৎ সংযোগ পার্বত্য লামা হতে চকরিয়া পি.ডি.বি’র কাছে হস্তান্তর কাজ পরিদর্শণ শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে একথা বলেন।
চকরিয়া বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলীম আলো বলেন, গ্রাহক সেবার মান অধিকতর উন্নতি কল্পে বর্তমান লামা পি.ডি.বি. কেন্দ্র হতে চকরিয়ায় হস্তান্তর করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম আযাদ, আবাসিক প্রকৌশলী ফয়জুল আলীম আলো, মিটার পরিদর্শক আমীর হোসেন, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান, অ-বিভক্ত কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নাছির উদ্দিন, চকরিয়া পি.ডি.বি’র বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।