১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ | ২৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ফাসিয়াখালীতে শ্রমিকলীগের সম্মেলনে-গিয়াস উদ্দিন চৌ:

শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে শ্রমিকলীগকে তৃনমুলে কাজ করতে হবে

ফাসিয়াখালী ৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সম্মেলনে গিয়াস উদ্দিন চৌধুরীসহ অতিথিবৃন্দ, নীচে কমিটির নির্বাচিত কর্মকর্তাবৃন্দ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল গত ২৯ সেপ্টেম্বর বিকালে খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বাবলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন।

সাহাব উদ্দিনের সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সাবেক কামাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জামশেদ উদ্দিন বাবুল, মুবিনুল হক, সাজ্জাদুর রহমান, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, শ্রমিকলীগ নেতা ও কাকারা মাঝেরফাড়ি সড়ক শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম ইমন।

উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মাহমুদুল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, আইন সম্পাদক মো.ইব্রাহিম মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নুরুল আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহমুদুল করিম সাক্তার, ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি মনছুর আলম, ফরিদুল আলম, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রনেতা হাসনাত মো.রুবেল। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী এবং উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিনসহ অতিথিদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ৮নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন দেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে মো.সামশুল আলমকে সভাপতি, মোহাম্মদ বাহারুনকে সিনিয়র সহ-সভাপতি, আবদুল হামিদ ও শহিদুল ইসলামকে সহ-সভাপতি, আজিজল হককে সাধারণ সম্পাদক, গিয়াস উদ্দিন ও আবদুল মুবিনকে সহ-সম্পাদক এবং গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে কমিটি অনুমোদন দেয়া হয়।

শ্রমিকলীগের সম্মেলনে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেছেন, আগামী একাদশ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। আমরা চাই এবার চকরিয়া-পেকুয়ার আসনটি বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে। তাই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে দেশরত্ম শেখ হাসিাকে আবারও ক্ষমতায় আনতে হলে শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মীকে তৃনমুলে সংগঠনের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, শুধু নেতা হয়ে বসে থাকলে হবেনা, দলের জন্য সংগঠনের জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।