১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

শেখ কামালের জন্মদিনে জেলা প্রশাসন বনাম কক্সবাজার পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ ড্র

সংবাদ বিজ্ঞপ্তি:

বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ সন্তান, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন বনাম কক্সবাজার পৌরসভা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সৌহার্দ্য সম্প্রীতির এ ম্যাচটির আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
শুরুতে উভয় দল আক্রমনাত্মক খেলা উপহার দেয়। নির্ধারিত সময় শেষে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার ফলাফল দাঁড়ায় ২-২ গোলে ড্র।
এর মধ্যে সবচেয়ে নৈপুণ্যময় খেলা উপহার দিয়েছেন কক্সবাজার পৌরসভা একাদশের অধিনায়ক মেয়র মুজিবুর রহমান। পুরো খেলায় মধ্যমাঠ থেকে বল পায়ে প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে সতীর্থ খেলোয়াড় কাউন্সিলর ওমর সিদ্দিক লালুকে চমৎকার পাশ দেন মেয়র মুজিব। তাঁর আকর্ষণীয় সেই গোলই মান রক্ষা করে পৌরসভা একাদশের।
জেলা প্রশাসন একাদশের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।