মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

শুরু হচ্ছে কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : আগামী নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে কক্সবাজারের বিভিন্ন কলেজ বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা প্রশিক্ষন কোর্স। দি নিউজ টুডে নামক একটি অন লাইন মিডিয়া এ প্রশিক্ষনের আয়োজন করছে। প্রতিষ্টানটির চেয়ারম্যান জাহেদ সরওয়ার সোহেল জানান, সম্পূর্ন ভিন্ন আঙ্গীকে আমরা আগামী বছরের শুরুতে পাঠক এবং দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে চাই। যেখানে থাকবে একঝাঁক মেধাবী তরুন সাংবাদিক। সে সাথে নতুনদের সুযোগ করে দিতে আমরা কিছু সংক্ষক শিক্ষানবীশ গনমাধ্যমকর্মীকে কাজ করার সুযোগ করে দিব। ২ মাস ব্যাপী এই প্রশিক্ষন কোর্স শুরু হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। সপ্তাহের প্রতি শুক্র এবং শনিবার প্রশিক্ষন নিবেন দেশ বরেন্য সাংবাদিকেরা। তাই কক্সবাজারের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) এবং স্নাতক ( সম্মান) শ্রেনীতে অধ্যায়নরত ছাত্র/ ছাত্রীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহবান করা যাচ্ছে। প্রশিক্ষন শেষে পরিক্ষায় উত্তীর্ণদের ৬ মাসের ইন্টার্ণশীপ করার সুযোগ দেয়া হবে।

প্রতিষ্টানটির কর্মকর্তা তৌফিকুল ইসলাম লিপু জানান, দুই মাসের এই প্রশিক্ষনে কোন ধরনের ফি নেয়া হবে না। তবে আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ২০ জনকে দেয়া হবে এই প্রশিক্ষন। নারী শিক্ষার্থীদের আগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।
আগ্রহীরা ১৫ অক্টোম্বর ২০১৯ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন।
যে কোন বিষয়ে ০১৮৩০০৭১৩৮৮ নাম্বারে ফোন করে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন