২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

শুধু সংবাদ প্রচার নয়, সংবাদ সৃষ্টির প্রতিযোগিতা থাকতে হবে-এমপি কমল

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর প্রেসক্লাব গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।   সোমবার কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক ঝাঁক কলম সৈনিকদের নিয়ে  অনুষ্ঠানটি শুরু হয়।
সাংবাদিক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এম. বেদারুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের ও রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি কক্সবাজার জেলা কে আোরো বড় ব্রান্ড হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। শুধু সংবাদ প্রচার নয় সংবাদ সৃষ্টির প্রতিযোগিতায় থাকতে হবে। তিনি কক্সবাজার সদর প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এবং সবাইকে সমালোচনার উর্ধ্বে থেকে একসাথে কাজ করতে দিকনির্দেশনা দেন।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকত ঘিরে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তৎমধ্যে কক্সবাজারে সব থেকে ধারণ ক্ষমতা বেশী কক্সবাজার। এই কক্সবাজার কে ঢেলে সাজাতে সরকারের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড চলমান তা বিশ্বের দরবারে গুছিয়ে উপস্থাপন করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ জাকারিয়া। তিনি সমাপনী বক্তব্যে বলেন, কক্সবাজার সদরের বৃহত্তম এরিয়ায় আনাছে কানাছে কোথায় কি হচ্ছে, সরকারের বরাদ্দ ঠিকমত মাঠে পৌছাচ্ছে কি না তা আমাদের কাছে সহজে পৌছাতে সাংবাদিকদের বিকল্প নেই। আমি থাকাকালীন একটি সদর প্রেস ক্লাব গঠন হচ্ছে এটি অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আশা করেন উক্ত সদর প্রেস ক্লাব নিয়ে সদর উপজেলা সহ কক্সবাজার জেলার অসঙ্গতি দূর হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিশ্বের দরবারে তুলে ধরতে এই প্রেসক্লাব ভূমিকা রাখবে। তিনি সার্বিক সহযোগীতায় থাকবেন বলে আশ্বস্ত করেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।