মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শুক্রবার শুরু বিপিএলের তৃতীয় পর্ব

শেয়ার করুন

received_1830578080533758
বিপিএলের চতুর্থ আসরের দুটি পর্ব শেষ হয়েছে। শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তৃতীয় পর্ব।

দুই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা খুলনা টাইটান্স রয়েছে দ্বিতীয় স্থানে। রানরেটে পিছিয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের দলেরও অর্জন ১০ পয়েন্ট। এদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস রয়েছে তৃতীয় স্থানে। চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়ানো তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ৭ ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজার দলের অর্জন ২ পয়েন্ট।

শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে তৃতীয় তথা শেষ পর্ব। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। কোনো কারণে যদি ৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত না হয়, তাহলে পরের দিন (১০ ডিসেম্বর) গড়াবে বিপিএলের ফাইনাল।

শেয়ার করুন