১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

শুক্রবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মাহফিল

hasina720161123140605
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু জীবন কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। আগামী শুক্রবার (২ ডিসেম্বর) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২ ডিসেম্বর) বাদ জুমা শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘ জীবন কামনায় দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ক্ষমতাশীল এ রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিবৃতিতে আওয়ামী লীগের সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্ব পানি সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে এখন হাঙ্গেরিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। আগামীকাল বুধবার (৩০ নভেম্বর) রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।