মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

শুক্রবার থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা

শেয়ার করুন

এম.এ আজিজ রাসেলঃ শুক্রবার থেকে কক্সবাজারে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলা। কক্সবাজার পাবলিক হল মাঠে (শহীদ দৌলত ময়দান) এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১৯৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী কক্সবাজারের রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। আর কক্সবাজারের সকল রাস্তায় যেসব রাজাকারের নাম রয়েছে তা দ্রুত পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের নামে নামকরন করতে প্রশাসনে বাধ্য করা হবে। মেলা উদযাপন পরিষদের মহাসচিব ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম জানান, এবারের বিজয় মেলার শুভ উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন। আর প্রতিদিন মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করবেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এবারের বিজয় মেলা প্রাঙ্গনে ৯০ টি স্টল রাখা হয়েছে।

শেয়ার করুন