মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

শুক্রবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী- ওবায়দুল কাদের

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিস্কার নয়। এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা এখনো বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। তাই, রোহিঙ্গা শরণাথীদের মধ্যে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার থেকে সেনা বাহিনী পুরোদমে কাজ শুরু করবে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি। দ্বিতীয় দফায় ১০৭ মেট্রিক টন ভারতীয় ত্রাণ বিতরণের সময় এসব তথ্য জানান ওবায়দুল কাদের। এসময় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় ভারতীয় হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা অরুনন্ধতি রায়, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সহ কেন্দ্রিয়, কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত তিন ধরে আওয়ামীলীগের পক্ষে ওবায়দুল কাদের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করছেন।

শেয়ার করুন