১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

শুক্রবার কক্সবাজারে ৪৩, ভিন্ন জেলায় ৯, রোহিঙ্গা ২

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ১৭ জুলাই ৩৫২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৫৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ৪৩ জন, বান্দরবানে ৪ জন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ জন, বাঁশখালী উপজেলায় ১ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন, রোহিঙ্গা শরনার্থী ২ জন ও আগে ‘পজেটিভ’ হওয়া পুরাতন ১ জন করোনা রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট আবারো ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ২৯৭ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ১৭ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৪৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২০ জন, রামু উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ৩ জন, চকরিয়া উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ২ জন ও কুতুবদিয়া উপজেলায় ৪ জন করোনা রোগী সনাক্ত করা হয়।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা মোট ৩১৩৯ জনে পৌঁছেছে। শুক্রবার ১৭ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৩১৭০ জনের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।