১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

শিশুদের যত্ন নেওয়া সকলের দায়িত্ব-ইউএনও মাঈন উদ্দিন

উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেধু বড়–য়ার পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় শিশু পুরুষ্কার প্রতিযোগীতা পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন। এসময় তিনি বলেন, আজকের শিশুরা আগামী ডিজিটাল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর। শিশুর মেধা বিকাশে ও শারীরিক গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই শিশুদের যতœ নেওয়া সকলের দায়িত্ব। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা শিশুদের প্রকৃত মানব সম্পদ তৈরী করার ভূমিকা রাখতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহম্মদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।