২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী উদ্বোধনে-জাফর আলম

শিশুদেরকে আর্দশবান হিসেবে গড়ে তুলতে সমাজকে ভুমিকা পালন করতে হবে

চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালীতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): নানা আয়োজনের মাধ্যমে গতকাল ১৩ অক্টোবর সকালে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এদিন সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পরে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.জোবায়ের হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিউদ্দিন, নারী নেত্রী শাহানা বেগম, জোসনা আক্তার, হাসিনা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, আজকের কন্যা শিশু হচ্ছে আগামী দিনের গর্বিত মা। এই শিশুদেরকে লেখাপড়ার মাধ্যমে আর্দশবান ও দেশপ্রেমিক সু-নাগরিক হিসেবে তৈরী করতে হবে। এইজন্য পরিবারের পাশাপাশি শিক্ষক সমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, বিশ্বয়ানের এই যুগে আমাদেরকে উন্নতশীল দেশের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। এজন্য দরকার কন্যা শিশুদেরকে সেইভাবে তৈরী করা। মনে রাখতে হবে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ ও দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ জাতি তৈরীতে আজকের কন্যা শিশুদের ভুমিকা হবে অপরীসিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।