মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

শিল্পনগরী আজিজনগর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ শিল্পনগরী আজিজনগর সাংবাদিক ফোরামের ২০১৭–২০১৯ সেশনের জন্য ৮ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার আজিজনগর সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক নতুন বাংলাদেশ, কক্সবাজার সময় ডটকম এর বান্দরবান প্রতিনিধি নুরুল আলম রাজা সভাপতি, দৈনিক গীরি দর্পণের প্রতিনিধি কে.এইচ মহসিন সাধারণ সম্পাদক এবং কিডস টিভি, চাটগাঁর সংবাদ প্রতিনিধি ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ  নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ওয়াংথিং (সাপ্তাহিক ফায়সালা) যুগ্নসম্পাদক সাইফুল ইসলাম (চাদঁমামা ডটকম) সাংগঠনিক সম্পাদক প্রুমং মার্মা (দৈনিক বিশ্ব মানচিত্র) আলমগীর হোসেন (দৈনিক ডেসটিনি) নুরুচ্ছফা ইসলাম (দৈনিক দিন প্রতিদিন)
এর আগে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি নুরুল আলম রাজা।
সভায় বিগত দুই বছরের সংগঠনের আয়-ব্যয়সহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৮ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচিত করা হয়।

শেয়ার করুন