১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

শিবির পৌর সভাপতি আকতার হোসাইনের গ্রেফতার ও হরতাল সমর্থনে কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

11031232_655372174592000_13856552_o
ইসলামী ছাত্রশিবির কক্সবাজার পৌরসভা সভাপতি আকতার হোসাইনকে অন্যায় ভাবে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার ও ৭২ ঘন্টা হরতাল সমর্থনে, কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলমী কক্সবাজার শহর।
শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তাগণ বলেন, জামায়াত-শিবির তথা ২০ দলীয় জোটের গনতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে, আওয়ামীলীগ তার অবৈধ ক্ষমতাকে স্থায়ী করার জন্য পুলিশ দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সরকারের অগনতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে একের পর এক ষড়যন্ত্রমূলক গ্রেফতার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্রশিবির পৌরসভাপতি আকতার হোসাইনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রশাসনের এরকম হঠকারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা, তারা বলেন সরকার ইতোপূর্বে ছাত্রশিবিরকে অনেক গ্রেফতার, মামলা, হামলা, জুলুম নির্যাতনের সম্মুখীন করেছে, কিন্তু ছাত্রশিবিরের কর্মসূচিকে স্তব্ধ করতে পারেনি। আজও  শিবির নেতাদের গ্রেফতার করে আওয়ামীলীগ সরকার তার পতনকে ঠেকিয়ে রাখতে পারবেনা। সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। অচিরেই সরকার তার অবৈধ মসনদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবে।
অবিলম্বে শিবির সভাপতিকে মুক্তি এবং জামায়াত-শিবির নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানী বন্ধের দাবী জানান নেতৃবৃন্দ। অন্যথায় পর্যটন নগরী কক্সবাজারের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তার দায় আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে বলে জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।