৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শিগগিরই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি

trump-modi20161110130759
খুব শিগগিরই নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছে নয়াদিল্লি।

এই বৈঠকের জন্য ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি শাহলাব কুমার উদ্যোগ নিয়েছেন বলে জানানো হয়েছে। মূলত তার হাত ধরেই এক সঙ্গে বসতে চলেছেন এই দুই রাষ্ট্রপ্রধান। তবে এই বৈঠক কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শাহলাব কুমার সাংবাদিকদের জানিয়েছেন, নরেন্দ্র মোদিকে পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিনের মধ্যেই তারা বৈঠক করবেন।

তিনি আরো বলেন, ব্রিটেনের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর হতে চলেছে ভারতের। আগামী চার-পাঁচ বছর সেই সম্পর্ক আরো ভালো হবে বলেও দাবি করেন শাহলাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।