১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শিখা অনির্বাণে ভারতীয় সেনাপ্রধানের শ্রদ্ধা

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। শনিবার সকাল সকালে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আজ ভারতীয় সেনাপ্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করা হবে। এর পরই সেনা সদর দফতরে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন তিনি। এরপর ভারতীয় প্রতিনিধিদল গোবিন্দগঞ্জে একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করবেন। বিকেল ৩টায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনদিনের সফরে বিপিন রাওয়াতসহ ছয় সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছান। বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে তাদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। ২০১৭ সালের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।