১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

সে হিসাবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি গণনা করা হবে জানিয়েছেন তারা।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।

এর আগে সাধারণ ছুটি ২৬ মার্চ হতে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮-৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার বাংলানিউজকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত। তবে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বাংলানিউজকে বলেন, সাধারণ ছুটি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানও এই ছুটির আওতায় থাকবে, ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

২০২০ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে সরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র রমজান, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখি পূর্ণিমা, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৫ এপ্রিল থেকে ৩০ মে ৩১ দিন ছুটি রয়েছে। আর এসব উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ২৫ এপ্রিল হতে ২৮ মে পর্যন্ত ছুটি রয়েছে ৩০ দিন।

বাংলাদেশে গত ৮ মার্চ হতে রোববার (৫ এপ্রিল) পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু ৯ জন এবং মোট সংক্রমণ হয়েছেন ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু ও নতুন ১৮ জন আক্রান্ত হয়েছেন।

এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হবে বলেও আভাস পাওয়া গেছে সরকারের বিভিন্ন পর্যায় থেকেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।