১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শিক্ষা উপমন্ত্রী আজ জেলা আইনজীবী ভবন-২ এর ভিত্তি প্রস্থর স্থাপন করবেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন-২ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। প্রস্তাবিত বহুতল ভবনটি নির্মাণের জন্য সরকার ইতিমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল জানিয়েছেন। প্রস্তাবিত এই ভবনটির নকসা, প্ল্যান, ডিজাইন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন। এই ভবনটি নির্মিত হলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আয় বৃদ্ধির পাশাপাশি আইনজীবীদের প্রকট চেম্বার সমস্যার সমাধান হবে বলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহামদ জানিয়েছেন। এদিকে, বৃহস্পতিবার ভবন-২ এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ আবুল হোছন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।