১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিক্ষায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে


পাঠ্যপুস্তক ভুল-বিকৃতি ও সাম্প্রদায়িকীকরণের মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদে সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ক্রমশ সাম্প্রদায়িক করে গড়ে তুলছে। শিক্ষায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপামর ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র ইউনিয়নের সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের ৬ষ্ঠ সম্মেলন উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।
রামু উপজেলা সংসদের আহ্বায়ক জয় বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিলানী শুভ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল দাশ, সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ^াস, রামু উদীচীর সাধারণ সম্পাদক তাপস মল্লিক। সম্মেলন উদ্ভোধন করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়া।
উপজেলা সংসদের সদস্য সচিব আব্দুল মান্নান ও ছাত্র ইউনিয়ন নেতা শিপ্ত বড়–য়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম নয়ন। এতে রামু উপজেলা সংসদের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।