৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

শিক্ষার প্রসারে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসনীয়ঃ সাংবাদিক রায়হান সিকদার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার অঝোপড়া গায়ে প্রতিষ্টিত আধানমানিক পিডিসি উচ্চ বিদ্যালয়ের ২০১৯সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান ও দোয়া মাহফিল ৩১জানুয়ারী সকালে বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সভাপতি,সুখছড়ি খালেকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ রেজাউল করিম।প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক,দৈনিক প্রতিদিনের সংবাদ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার।বিদ্যালয়ের দাতা সদস্য ও
সাবেক পেশকার আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার আবু বক্করের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কাঞ্চন নন্দী। বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকতার হোসেন ফরিদ,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা
শিফা আকতার,আধারমানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার বাবলু হাজারী,বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল দাশ,বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মাস্টার আবুল বশর।অনুষ্টানে প্রধান বক্তা লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার বলেন,লেখাপড়ায় ও পরীক্ষায় ভাল ফলাফল করলে প্রতিষ্টানের সুনামের পাশাপাশি শিক্ষার্থীর মা-বাবার মুখ উজ্জল হয়।

বছরের প্রথমের শুরুতে ছাত্র-ছাত্রীদেরকে বিনামুল্যে বই বিতরণ ও শিক্ষাখাতে ব্যাপকভাবে অবদান রাখায় আন্তর্জাতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রশংসিত।শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে আগামীতে দেশ ও জাতি গঠনে অবদান রাখবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।