৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নাইঃ সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান আমিরাবাদ সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১১ মার্চ থেকে আরম্ভ হয়েছে।উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। ১৪মার্চ মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্টানে শাপলা, গোলাপ, জবা ও সুর্যমুখী করে ৪টি ইউনিটে ভাগ করা প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।চতুর্থী দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,সুখছড়ি রহমানিয়া দাখিল মাদ্রাসার দাতা ও অভিভাবক সদস্য, ফুলকলির লোহাগাড়া শাখার স্বত্বাধিকারী,সমাজেসবক মোহাম্মদ সাইফুল ইসলাম। মাদ্রাসার সুপার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাজির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাংবাদিক রায়হান সিকদার।মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ মনছুর আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন একেএম হামিদুল হক,সৈয়দ মাওলানা নিজাম উদ্দিন,ওসমান গণি,নুরুল আলম,হাবিবুর রহমান,ইব্রাহীম,মাওলানা আবুল হাসেম,শিক্ষিকা ইয়াছমিন আক্তার, সুখছড়ি রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম,ফরিদুল আলম,রুপস্রী দাশ,খুরশিদা বেগম।অনুষ্টানের প্রধান অতিথি মাদ্রাসার দাতা ও অভিভাবক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে।শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।