৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাইঃ আলহাজ্ব আব্বাস উদ্দিন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা নিকেতন লোহাগাড়া আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানের বিভিন্ন ইভেন্ট সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ৬ জানুয়ারী সকাল আনুমানিক সাড়ে ১১ টায় স্কুলের পার্শ্ববর্তী মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা সহ-সভাপতি, ডায়মন্ড প্রবাসী গ্রুপ এর ম্যানেজিং ডাইরেক্টর, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন।প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রভাবশালী ডাইরেক্টর আলহাজ্ব আবদুর শুক্কুর।স্কুলের অধ্যক্ষ প্রবীণ শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে গেষ্ট অব অনার ছিলেন সময়ের প্রয়াস পত্রিকার স্টাফ রিপোর্টর,দৈনিক আমাদের চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি, Ctgtimes ও Coxsbazershomoy এর লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক রায়হান সিকদার।বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ- সভাপতি, দৈনিক ডেসটিনি পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি হোসেন মেহেদী,আধুনগর ইউপির ২ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সোহেল উদ্দিন,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ শাহাব উদ্দিন।অনুষ্টানে সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ মহসিন।অনুষ্টানে প্রধান অতিথি স্কুলের প্রতিষ্টাতা সভাপতি, ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর,বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার।শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই ।নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে আগামী তরুণ শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে অবদান রাখবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।