১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শিক্ষকদের জামায়াত-শিবির থেকে সাবধান থাকার নির্দেশ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ দায়িত্বশীল ব্যক্তিদের জামায়াত শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে ব্যক্তিগত দাওয়াতে অংশগ্রহণ ও উপহার গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে কোন তথ্য-প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।

সম্প্রতি গাজীপুর জেলায় জামায়াত শিবিরের গোপন তৎপরতা ও কর্মকাণ্ড সম্পর্কিত প্রতিবেদনের আলোকে এ নির্দেশ দেয় মন্ত্রণালয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিদ্যালয় বিভাগের পরিচালক অধ্যাপক এলিয়াছ হোসেন বলেন, সব স্তরের শিক্ষকদের জামায়াত-শিবিরের কার্যক্রম থেকে বিরত থাকতে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে মাউশির ওয়েবসাইটে আপলোট করে দিয়েছি। পাশাপাশি সব জেলা শিক্ষা অফিসারদের সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক নোটিশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ ধরনের ব্যবস্থা নিতে বলা হয়। প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি চিঠির বরাত রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।