মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

শিক্ষকদের আন্তরিকতার কারনে প্রতিবছর সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে

শেয়ার করুন

“শিক্ষকদের আন্তরিকতা ও সদিচ্ছার কারণে জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঈদগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিবছর কৃতিত্বপূর্ণ ফলাফল উপহার দিয়ে নিজেদের অবস্থানকে দিন দিন সুদৃঢ করেছে, উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমাদেরকে আলোকিত মানুষ হতে হবে”। ২৫ মার্চ বুধবার বিকেলে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ একথা বলেন। শিক্ষক শফিউল আলমের সঞ্চালনায় এবং এসএমসি সভাপতি মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একরাম উল্লাহ চৌধুরী, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ মামুন কবির, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,  সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক বদিউর রহমান এবং অভিভাবক সেলিম আকবর। অন্যান্যের মধ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, অভিভাবক, সুধী, অধ্যয়রত শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, সংবর্ধিত ও কৃতি শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্টানে যোগদান করেন। আলোচনা অনুষ্টান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষাথীদের হাতে ক্রেস্ট  এবং  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোতিায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে  পুরষ্কার তুলে দেন।

শেয়ার করুন