মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

শাহ্ জব্বারিয়া ইবতেদায়ী মাদ্রাসার সমাপণী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দরবেশ হাটের দক্ষিণ পার্শ্বে অবস্থিত লোহাগাড়া শাহ্ জব্বারিয়া ইবতেদায়ী মাদ্রাসার ২০১৭ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও অশ্র“সিক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৭ নভেম্বর সকাল ১১টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি, লায়লা হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো: শাহাব উদ্দিন চৌধুরী। দরবেশীয়া শাহী জামে মসজিদের প্রেস ইমাম আলহাজ্ব মাওলানা শরফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুখছড়ী আব্দুল খালেক শাহ্ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ফরমান উল্লাহ্, লোহাগাড়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন জিহাদী। মাদ্রাসার শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মাবুদ বাবুল ও মাওলানা জসিম উদ্দিন। সভায় মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী বলেন, তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। তাই শুধু শিক্ষিত হলে হবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ আবদান রাখতে সক্ষম হবে।

শেয়ার করুন