১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমান রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমানে রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন তালুকদার, এটিএসআই মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে একলোক পায়ে হেঁটে সামনে যাওয়ার সময় পুলিশ দেখে উল্টো দিকে হাটা শুরু করলে পুলিশ অজ্ঞাত লোকটিকে দাঁড়াতে বলে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পাহাড়ের জঙ্গলের ভিতরে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ (দেড়শত) রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ (একশত) রাউন্ড পিস্তলের গুলি সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন এবং এর পেছনে বড় কোনো চক্র আছে কি না তা, খতিয়ে দেখা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।