৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

শাহপরীর দ্বীপে মানব পাচারের ঘটনাকে কেন্দ্র করে চুরিকাঘাতে যুবকের মৃত্যু

Teknaf Pic-

সীমান্ত জনপদ টেকনাফের শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ এলাকায় মানব পাচারের বিষয় নিয়ে এক যুবককে চুরিকাঘাতে এক যুববককে খুন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার নিহত দিল মোহাম্মদের (৩৮) স্ত্রী সেতেরা ও খালা মাবিয়া জানায়, গত ৩দিন আগে মানব পাচারের বিষয় নিয়ে দক্ষিণ জালিয়া পাড়ার আবুল কালাম,নুর কালাম, আব্দুর রহমান, ছৈয়দ কালাম, মোহাম্মদ আলম, শাকেরের সঙ্গে দিল মোহাম্মদের কথা কাটাকাটি হয়। এরই সুত্রধরে ২মে সন্ধ্যা রাতে জনৈক জুবাইর মোবাইল ফোনে এই মাছ শিকারী জেলেকে ডেকে এনে এই হামলা চালায়। প্রতিপক্ষের লোকজন দিল মোহাম্মদকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয় বিজিবি টহল দল যাওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে লোকজনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। টেকনাফ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে স্থানীয় উত্তর পাড়ার রশিদ উল্লাহর ছেলে এবং ৬ সন্তান-সন্তুতির জনক বলে জানা গেছে। এই নৃশংস ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।