মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

শাহপরীরদ্বীপের ইসমাইল মেম্বার আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের সাবেক মেম্বার ইসমাঈল প্রকাশ ইসমাঈল মেম্বারকে আটক করেছে কোস্টগার্ড। আটক ইসমাঈলকে টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে।
কোস্টগার্ড শাহপরীরদ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খাঁন জানান, আটক ইসমাঈলের বিরুদ্ধে থানায় একাধিক মামলাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ইসমাঈলের ছত্রছায়ায় তার ভাই জিয়াবুল ও সৈয়দ এলাকায় নানা অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে মালামাল লুট করার অভিযোগও রয়েছে।
ইসমাইল স্থানীয় নজির আহমদের ছেলে। তার বাবার বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন