মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

শাহজাহান পিপিএম (বার) কে সম্মাননা স্বারক ক্রেষ্ট দিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন,লোহাগাড়ার আইন শৃঙ্কলার কর্ণধার, লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) কে ৬ মে সন্ধ্যায় থানার কার্যালয়ে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সফল সভাপতি,পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক, লোহাগাড়া ডিজিটাল গ্রামার স্কুলের প্রতিষ্টাতা সভাপতি মাষ্টার এস.কে সামশুল আলম,সাধারণ সম্পাদক চরম্বা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার রিটন বিশ্বাস,সহ-সভাপতি সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোবারক আলী সহ আরো অনেকেই। এ সময় লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদেরকে অনেক ধন্যবাদ জানান। এবং লোহাগাড়া থানা প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সকল সদস্যদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন