মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

শাহজালাল বিমানবন্দরে সোনাসহ ভারতীয় নাগরিক আটক

শেয়ার করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ সৌরভ মণ্ডল (২৭) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির বলেন, সৌরভ কলকাতার বাসিন্দা। সে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকার আরএক্স ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা আসে।

এরপর আগমনী লাউঞ্জে তাকে চ্যালেঞ্জ করা হয়। তার দেহ তল্লাশি করলে জুতার ভেতর ৫টি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৭৮ লাখ টাকা।

শেয়ার করুন