১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

শাহজালালে প্রায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার

রাজধানীsorno হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ কেজি ৭৮০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারোয়ার কামাল নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারের আরএক্স-০৭২৪ একটি ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। সারোয়ার কামালের কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার (২.৭৮ কেজি) জব্দ করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, কিছু ফ্লাইট বিদেশ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। আসার পথে এয়ারলাইন্সগুলো চট্টগ্রাম থেকে ঢাকাগামী কিছু ডমেস্টিক প্যাসেঞ্জার উঠিয়ে নিয়ে আসে। ফলে ফ্লাইট ছাড়ার পর ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক প্যাসেঞ্জার মিলেমিশে একাকার হয়ে যায়। এই সুযোগে বিদেশ থেকে আসা চোরাচালানকৃত পণ্য হাতবদল হয়ে ডমেস্টিক প্যাসেঞ্জার এর কাছে চলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।