২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের সদস্যরা

সংবাদ বিজ্ঞপ্তি :
সন্ধ্যার শোকাবহ মিলনায়তনে আলোর পথযাত্রীদের স্মরণ করলো সাংবাদিকেরা। স্মরণ করলো শহীদ বুদ্ধিজীবীদের। প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরনে আলোচনা সভায় কক্সবাজারের সন্তান সে সময় দৈনিক সংবাদের ঢাকা অফিসে কর্মরত সাংবাদিক শহীদ সাবেরকে স্মরণ করা হয়। এসময় ৭১’এ কক্সবাজরের শহীদ এই বুদ্ধিজীবী সাংবাদিক সাবেরের আত্মত্যাগ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে তাঁর স্মৃতি ও ইতিহাস সংরক্ষনের দাবী জানান বক্তারা।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতা আয়াছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল আলম বক্তব্য রাখেন। সভায় প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।