৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

শহরে ৯,৮০০ শত’ পিচ ইয়াবাসহ জসিম আটক

 

pic2
গোয়েন্দা পুলিশ ডিবি শহরের পেশকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এতরামুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে আটক করে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযান চালায়। ওই উখিয়া উপজেলা হলদিয়াপালং পাতাবাড়ি গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (২৫) কে আটক করা হয়। ওই সময় তার কাছ ৯,৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামের সাহাব মিয়া মেম্বারের ছেলে বিএনপির নেতা আলী আহমদের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ উঠেছে। তার নেতৃত্বে পাশ^র্বতী নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ইয়াবা এনে কক্সবাজার জেলা ছাড়াও ঢাকাসহ সারাদেশে পাচার করে আসছিল।
গতকাল আটক জসিম উদ্দিন আলী আহমদের বলে একটি সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আটক জসিম উদ্দিন আলী আহমদের ইয়াবার চালান পাচার করে আসছিল দেশের বিভিন্ন স্থানে। গতকাল সে আটক হয়।
থানা হাজতে আটক জসিম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, আমি একজন সামান্য বেতনে ইয়াবা বহনকারি। ডিবি পুলিশ কর্তৃক ইয়াবা গুলো আলী আহমদের বলে সে দাবি করেন।

অভিযুক্ত আলী আহমদ স্থানীয় ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে আলী আহমদকে উখিয়া থানা পুলিশ আটক করলেও কতিপয় জনপ্রতিনিধির ইশারায় ছাড়া পায়।

এই প্রসঙ্গে জানার জন্য অভিযুক্ত আলী আহমদের সাথে যোগাযোগ করা হলে সে মুঠোফোন রিসিভ করলেও সে নিজেকেই আলী আহমদ নয় বলে দাবি করেন। তবে নাম্বারটি আলী আহমদের বলে স্বীকার করেন মুঠোফোন রিসিভকারি ওই ব্যক্তি।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।