১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

শহরে স্কুল শিক্ষকের আত্নহত্যা

atmahatta

কক্সবাজার শহরের তারাবনিয়ারছরা এলাকা থেকে শহিদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে কমার্স কলেজ সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার হয়।
তিনি শহীদ তিতুমীর ইনস্টিটিউট (উত্তর শাখা)’র শিক্ষক ছিলেন।

পারিবারিক কলহের কারণে আত্নহত্যার ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ওই স্কুলের এক শিক্ষক জানান, কলহের কারণে শহিদুল ইসলাম স্ত্রীকে তালাক দেন। স্ত্রীর মামলায় তিনি জেলে ছিলেন। গত ১৫ এপ্রিল তিনি জেল থেকে মুক্তি পান।

সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম চৌধুরী জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফাঁস লাগানো লাশটি উদ্ধার করেছি। তিনি আত্নহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে কি কারণে আত্নহত্যা, তা এখন বলা যাচ্ছেনা। তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।